
মারুফ আহমদ স্টাফ রিপোর্টার,গোয়াইনঘাট, সিলেট
দায়িত্ব গ্রহণের পর থেকে গোয়াইনঘাট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মোড়ল। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁর নেতৃত্বে পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।
স্থানীয়দের মতে, ভারত সীমান্তবর্তী এলাকায় অবৈধ আদান-প্রদান, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান জোরদার হওয়ায় এসব কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির কারণে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলেও তারা জানান।
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভাষ্য, ওসি ওমর ফারুক মোড়ল জনবান্ধব পুলিশিং, দ্রুত সেবা প্রদান এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকার মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।
এদিকে চলতি মাসে সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে গোয়াইনঘাটের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবেন।