বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু। সিলেটে শিশু ফাহিমা হত্যায় ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন। নেতৃত্বে পরিবর্তনের ছোঁয়া,প্রশংসায় ভাসছেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক।  মাধবপুরের হরিতলায় প্রকাশ্যে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলন, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা ট্রেন চলাচলের শুভ উদ্বোধন। বাহুবলে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার। চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতি গ্রেফতার। গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত।
Title :

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

তারেক-চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগাষ্ট২৬) ইং বিকাল ২ ঘঠিকায় শহরের ছায়াবাণী রেল ক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। ছায়াবাণী রেল ক্রসিং পার হলে রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

পরিচয়পত্র অনুযায়ী নিহত তায়েবা আক্তার চাঁদপুর সদরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।

পরিচয়পত্রে তার বাবা তাজুল ইসলাম ও মা আমেনা বেগমের নাম উল্লেখ রয়েছে।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর বলেন, ঘটনাস্থল থেকে নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

পরে তার অভিভাবকেরা থানায় এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews