শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট , জীবনযাত্রা বিপন্ন নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের সদস্য কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু। সিলেটে শিশু ফাহিমা হত্যায় ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন। নেতৃত্বে পরিবর্তনের ছোঁয়া,প্রশংসায় ভাসছেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক।  মাধবপুরের হরিতলায় প্রকাশ্যে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলন, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা ট্রেন চলাচলের শুভ উদ্বোধন। বাহুবলে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার। চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড।
Title :

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের সদস্য কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদী জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের চার সদস্য ও মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে মোট ৩৮ জনকে গ্রেফতার করেছেন পুলিশ। এসব অভিযানে একজন ভিকটিমকে উদ্ধারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।১ / মনোহরদী থানা পুলিশের অভিযানে চকমাধবদী এলাকার একটি বসতবাড়ি থেকে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেন পুলিশ এ সময় মাহবুব ( ২৪) ও মাকসুদ (২৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো ১। সাহারিয়া শেখ (২৪) ২।জুনায়েদ হাসান (২৬) ৩। তাহমিনা আক্তার (২৪) এবং ৪। মাহমুদুল হাসান ওরফে নাদিম (২৫)।
চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে আসছিল। এই ঘটনায় মনোহরদী থানায় একটি মামলা হয় মামলার নং ১৩ তাং ১২/৮/২৬ ইং দন্ডবিধি ১৮৬০ এর ৩৪২/ ৩২৩/ ৩৮৫/ ৩৮৬/ ৫০৬/ ৩৪ ধারায় অভিযুক্ত । ২/ মাধবদী থানা পুলিশ বীরামপুর কৃষি ব্যাংকের সামনে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলো ১। জাহাঙ্গীর আলম (৫৪) ও ২। মামুন সরকার (৩৫)। গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা রয়েছে। ৩/ পলাশ থানা পুলিশ থানা এলাকায় বেশ কয়েকটি পৃথক অভিযান পরিচালনা করে ০৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন।জাল নোট উদ্ধারঃ সজিব মিয়া (২৭) নামের এক যুবককে ৫,০০০ টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়। এছাড়াও জালিয়াতির মাধ্যমে তৈরি করা ভুয়া খাজনা দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার সময় রিফাত মোল্লা নামে এক কথিত সিভিল কোড কমিশনার কে গ্রেফতার করেছেন পলাশ থানার পুলিশ।
মাদক উদ্ধারঃ অন্য এক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আল আমিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews