শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট , জীবনযাত্রা বিপন্ন নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের সদস্য কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু। সিলেটে শিশু ফাহিমা হত্যায় ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন। নেতৃত্বে পরিবর্তনের ছোঁয়া,প্রশংসায় ভাসছেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক।  মাধবপুরের হরিতলায় প্রকাশ্যে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলন, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা ট্রেন চলাচলের শুভ উদ্বোধন। বাহুবলে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার। চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড।
Title :

কোটালীপাড়ায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট , জীবনযাত্রা বিপন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পলশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার সবকটি উপজেলা সহ কোটালীপাড়া উপজেলায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে জীবনযাত্রা চরমভাবে বিপন্ন হচ্ছে । স্থানীয় সূত্রে কথা জানা গেছে, দিনরাত ২৪ ঘন্টা মিলে বিদ্যুৎ থাকে ৩-৪ ঘন্টা। এই অপরিকল্পিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতালে অসুস্থ রুগী মানবতার জীবন যাপন করছে। বৈদ্যুতিক মোটরের সাহায্যে সাময়িক বিদ্যুৎ সেবা দেওয়া হলে ও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দৈনন্দিন অফিস আদালতে স্বাভাবিক কার্যক্রমে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘরে রাখা রেফ্রিজ্রেটারে মালপত্র বিদ্যুতের অভাবে পঁচে যাচ্ছে। উপজেলা বাজার গুলিতে অন্ধকারাচ্ছন্ন ভূতরে পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যুতের চরম ভোগান্তিতে ভুক্তভোগীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে । যে কোন মুহূর্তে বিদ্যুৎ অফিসে হামলা হতে পারে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের কর্মকর্তাগণ। নাম প্রকাশ না করার শর্তে উপজেলার একজন বিদ্যুৎ কর্মকর্তা দৈনিক সকালবেলা প্রতিনিধিকে জানান, সারাদেশে বিদ্যুতের ঘাটতি থাকায় জেলা ও উপজেলা পর্যায় বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না । কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাগুফ্তা হক বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি একমত পোষণ করে বলেন, বিদ্যুৎ বিভ্রাট একটি জাতীয় সমস্যা। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় বিদ্যুৎ বিভ্রাটের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট কমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews