রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে পানিউন্দায় ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান। সাদাপাথরে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ। শাহরাস্তি থানার ৫ পুলিশ কে মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে বরখাস্ত। আজমিরীগঞ্জ পাহাড়পুরের যুবক ইটনায় ৫ কেজি গাঁজাসহ আটক। মদনহাট পাবনাপাড়ায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন। কোটালীপাড়ায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট , জীবনযাত্রা বিপন্ন নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের সদস্য কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু। সিলেটে শিশু ফাহিমা হত্যায় ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন।
Title :

নবীগঞ্জে পানিউন্দায় ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান।

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউন্দা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কাজী দেলোয়ার আহমেদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিবন্ধন না থাকা সত্ত্বেও নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার, পেশাগত যোগ্যতার বিষয়ে অতিরিক্ত ও অসত্য তথ্য উল্লেখ, মেডিকেল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ওষুধ সঠিকভাবে সংরক্ষণ না করার অভিযোগে তাকে এ জরিমানা করা হয়।

‎শনিবার (১৫ আগস্ট) পানিউন্দা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় তাকে জরিমানা করা হয়। কাজী দেলোয়ার আহমেদ উপজেলার কুরশা গ্রামের বাসিন্দা কাজী মহসিনের ছেলে।

‎অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাজী দেলোয়ার আহমেদের এমবিবিএস ডিগ্রি ও চিকিৎসক হিসেবে নিবন্ধন না থাকা সত্ত্বেও তিনি নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করছিলেন।

একই সাথে তার নামের সাথে অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।

এ ছাড়া তার চিকিৎসাসেবা কার্যক্রমে ব্যবহৃত মেডিকেল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা হচ্ছিল না এবং ফ্রিজে সংরক্ষণ করা প্রয়োজন এমন কিছু ওষুধও যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি বলে অভিযানে উল্লেখ করা হয়।

‎অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। এ সময় নবীগঞ্জ থানার একটি দল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. রাশেদ উপস্থিত ছিলেন।

‎সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও আইনবহির্ভূতভাবে চিকিৎসাসেবা দেওয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। চিকিৎসাসেবার নামে অনিয়ম বা প্রতারণা ঠেকাতে প্রশাসনের নজরদারি থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews