
মীর দুলাল।। হবিগঞ্জে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্য্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত অন্য দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য, মির্জা সুমন ও রাজু আহমেদ।
হবিগঞ্জ জেলায় বিদ্যুৎ সমস্যা নিরসনের দাবিতে সর্বস্তরের ছাত্র-জনতাকে নিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করার সময় তাদের আটক করা হয়েছে।
তবে মিছিল শুরুর আগেই তিনজনকে আটক করায় ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )জাহিদুল হক আটকে বিষয় টি নিশ্চিত করেন।
তিনি বলেন – প্রশানের অনুমতি ছাড়া ছাত্রজনতার ব্যানারে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন অনুমতি দেয়নি। প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদী সহ তিনজনকে আটক করা হয়।