বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেলা প্রাণিসম্পদ দপ্তরে সরকারি সম্পদ লুটপাটের অভিযোগ। চুনারুঘাটের দেওরগাছ স-মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার। মাধবপুরে স্কুলের পাঠদান ও ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক। বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Title :

গোপালগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার।

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জ এর একটি চৌকস দল রবিবার (১৬ আগস্ট২০২৬ ) ভোর রাতে গোপালগঞ্জ সদর থানাধীন গোপালগঞ্জ পৌরসভাস্থ ১৩নং ওয়ার্ডের চর সোনাকুর সাকিনস্থ সিও অফিস মোড় সংলগ্ন ধৃত আসামী শিপন মিয়ার রিক্সার গ্যারেজে অভিযান করে কৌশলে পালানোর সময় আসামী মোঃ শিপন মিয়া (৩১), পিতা- মৃত বিলায়েত মিয়া, মাতা- সুপিয়া বেগম, সাং-নবীনবাগ (মৎস্য অফিসের পাশে), থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ’কে NBAJEE অ্যাপস এর মাধ্যমে অনলাইনে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করে। ডিবির টিম আটককৃত আসামীর হেফাজত হতে আসামীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে। আসামী শিপন মিয়ার উক্ত মোবাইল ফোন পর্যালোচনায় দেখা যায়, আসামী শিপন মিয়ার মোবাইলে সর্বমোট ৫১ (একান্ন)টি অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা আছে। আসামী শিপন মিয়া উক্ত অ্যাপসগুলো ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ অনলাইনে জুয়া খেলে আসতেছে। আসামী একজন পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট। আটককৃত আসামী শিপন মিয়ার বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews