মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ব্যাংক-বিকাশ প্রতারণায় ৩ জন গ্রেপ্তার,৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার। চুনারুঘাটে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার। চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার। গোয়াইনঘাটে পুসাগ গণিত অলিম্পিয়াডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী। নরসিংদীর শিবপুরে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহদীসহ ৩ জন আটক। মাধবপুরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার। গোপালগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।
Title :

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ব্যাংক-বিকাশ প্রতারণায় ৩ জন গ্রেপ্তার,৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মীর দুলাল।। সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তির সহায়তায় ব্যাংক ও বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম মনিটরিং সেল। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় ব্যাংক ও বিকাশ প্রতারণা প্রতিরোধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শিহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি চৌকস ও অভিযানিক দল বগুড়া, রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন—নীলফামারী জেলার সৈয়দপুর থানার বেলপুকুর শাহপাড়া এলাকার দুলাল শাহের ছেলে মো. নাইম শাহ (২৩), হাজারীহাট শাহপাড়া এলাকার বাবুর ছেলে মো. সাগর ইসলাম (২৫) এবং একই এলাকার জিন্নাতের ছেলে মো. বাবু ইসলাম (৪৫)।

পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ছবি ও ভুয়া কানাডিয়ান মোবাইল নম্বর ব্যবহার করে কানাডার ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। এভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যাংক ও বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎ করা হতো।

সম্প্রতি হবিগঞ্জের নবীগঞ্জ থানার আব্দা এলাকার মোবাশ্বির বখত চৌধুরী (৩৭)-এর মোবাইলে থাকা ব্যাংকিং অ্যাপ ও ই-মেইলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রতারকরা। পরে প্রতারণামূলকভাবে অনলাইনে VFS Global, বিকাশ ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ই-ট্রানজেকশনের মাধ্যমে তার কাছ থেকে মোট ২১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করা হয়। এর মধ্যে অভিযানে ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী হবিগঞ্জ সদর মডেল থানায় প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা করেন। গত ১২ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা মামলাটি হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নং-০৮। এতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারাসহ দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬/৩৪ ধারায় মামলা করা হয়।
গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews