মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র ও উদার মূল্যবোধের গুরুত্ব নিয়ে হাজীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত। বাগেরহাটে নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে, এমপি রাহাদ। গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০ হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ব্যাংক-বিকাশ প্রতারণায় ৩ জন গ্রেপ্তার,৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার। চুনারুঘাটে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার। চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার। গোয়াইনঘাটে পুসাগ গণিত অলিম্পিয়াডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী। নরসিংদীর শিবপুরে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার।
Title :

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় ড্রাম ট্রাক ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিউল আলম জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।

খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews