
পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৪৭ (সাতচল্লিশ) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ।
পুলিশ সুপার, গোপালগঞ্জ জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়ের নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২১ আগস্ট রাত আনুমানিক ৩.৫০ মিনিটে গোপালগঞ্জ সদর থানাধীন হরিদাসপুর ভেড়ার বাজার ঋষিপাড়াস্থ মানসুর শিকদারের বসত বাড়ি সংলগ্ন দোকানে অভিযান করে ৪৭ (সাতচল্লিশ) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১। মানসুর শিকদার (৩০), ২। সেলিম শেখ (৩৬) নামের ০২(দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী ১। মানসুর শিকদার (৩০) এর কাছ থেকে ২৫ (পঁচিশ) পিচ এবং আসামী ২। সেলিম শেখ (৩৬) এর থেকে ২২ (বাইশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উদ্ধারকৃত মাদক জব্দতালিকা মূলে জব্দ করা হয়। এই বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।