সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক কোচিং ও পরীক্ষার ফি আদায়! কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ,ভেঙে লোকালয়ে ঢুকছে পানি,অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। গোপালগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে খোলস পাল্টে বিএনপির ওয়ার্ড সভাপতি আফছর। কোটালীপাড়ায় মৌমাছি চাষে স্বনির্ভর দুই যুবক। কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপি নেতার নেতৃত্বে ছাত্রদল নেতার কফিশপে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ হবিগঞ্জের সাতছড়ির গহীন জঙ্গল থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার। মোহনগঞ্জ উপজেলার গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন
Title :

কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউটের এসএসসি – ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের আজ রবিবার (২৩ আগস্ট ২০২৬ ) ইনস্টিটিউট প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেওয়া হয় । বিদ্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। এ সময় বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় A+ ও A গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে ৯ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষা বৃত্তি চালুর ঘোষণা দেন। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং শ্রেণি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঘোষণা দেন, নিয়মিত উপস্থিতি ও শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণে অনিয়ম থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

বিদ্যালয়ের শিক্ষার মান ও শৃঙ্খলা আরও উন্নত করতে বিভিন্ন স্থানে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন, ছাত্রীদের হয়রানি প্রতিরোধে ‘জেন্ডার সেল’ গঠন এবং পরীক্ষার্থীদের মেধার ভিত্তিতে তিনটি ভাগে বিভক্ত করে বিশেষ নজরদারির আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, বিদ্যালয়টিকে কোটালীপাড়া উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রথম শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আক্তার দাড়িয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে গৃহীত বিভিন্ন উদ্যোগকে ঘিরে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews