মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম। ফকিরহাটে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নরসিংদীর শিবপুরে মোছাঃ ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান। কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক কোচিং ও পরীক্ষার ফি আদায়! কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ,ভেঙে লোকালয়ে ঢুকছে পানি,অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। গোপালগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে খোলস পাল্টে বিএনপির ওয়ার্ড সভাপতি আফছর।
Title :

ফকিরহাটে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে পাঁচ বছরের শিশু সাজ্জাত হোসেন হত্যা মামলায় মোসাঃ রিকু বেগম (৬০) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বাগেরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক ফাইজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। জামিনে মুক্ত হওয়ার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত রিকু বেগম ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের মোঃ বাবর আলী শেখের স্ত্রী।

মামলার নথি ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে মূলঘর গ্রামের মাসুদ শেখের পাঁচ বছর বয়সী ছেলে সাজ্জাত হোসেন নিখোঁজ হয়। পরদিন ১১ ফেব্রুয়ারি স্থানীয় শামীম নামের এক ব্যক্তির ঘেরের পাশে পরিত্যক্ত কচুরিপানার মধ্য থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এরপর ১২ ফেব্রুয়ারি নিহত সাজ্জাতের বাবা মাসুদ শেখ বাদী হয়ে রিকু বেগমকে একমাত্র আসামি করে ফকিরহাট থানায় হত্যা মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, রিকু বেগম শিশুটিকে গলা টিপে হত্যা করেছেন।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে দীর্ঘদিনের সাক্ষ্য-প্রমাণ ও শিশুটির মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. আলতাফ হোসেন এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন মোঃ ফয়সল আরেফিন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ আলতাফ হোসেন বলেন,আদালতে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় রিকু বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews