বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

হবিগঞ্জ-মিরপুর সড়কে মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে যুবক নিহত।

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের ধুলিয়াখাল-মিরপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরের দিকে সড়কের সুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব দেব বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়নের মোদাহারবাদ গ্রামের সমির দেবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলযোগে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন বিপ্লব দেব। পথে সুঘর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews