শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজমিরীগঞ্জে সার বিক্রির অনিয়মে দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা। গোপালগঞ্জে পরিবার ও সমাজে নারীর অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমারী রেখা রানী গার্লস হাই স্কুল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার। গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বাগেরহাটে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজা-মদ ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক। হবিগঞ্জ-মিরপুর সড়কে মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে যুবক নিহত। রাজবাড়ীতে ইয়াবা সহ ২ নারী ইউপি সদস্য গ্রেফতার লালমাই প্রেস ক্লাবের সরকারী রেজিষ্ট্রেশন পাওয়ায় কেক কেটে বর্ণাঢ্যভাবে উদযাপন গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
Title :

কুমারী রেখা রানী গার্লস হাই স্কুল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)

গোপালগঞ্জ পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নে অবস্থিত কুমারী রেখা রাণী গার্লস হাই স্কুল পরিদর্শন করেন । পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ূন রশীদ, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহমুদসহ এলাকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম এবং বিদ্যালয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা, নিরাপত্তা ও মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি স্কুলের প্রতিষ্ঠাতা কুমারী রেখা রানীকে আশ্বস্ত করেন , স্কুলটিকে এমপিও ভুক্ত করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। স্কুলটির বর্তমান স্থাপনা ও শিক্ষার পরিবেশ সন্তোষজনক মনে হয়েছে।

পুলিশ সুপারের বিদ্যালয় পরিদর্শনকে ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষ হতে স্কুলটিকে দ্রুত সময়ের মধ্যে এমপিও ভুক্ত করার উদ্যোগ গ্রহণের আশা ব্যক্ত করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews