
পলাশ চন্দ্র বিশ্বাস জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
গোপালগঞ্জে আজ শনিবার ( ২৯ আগস্ট ২০২৬ ) গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন করা হয়। গোপালগঞ্জ সংসদীয় ১,২ ও ৩ আসনের মাননীয় সংসদ সদস্যগন উপস্থিত থেকে বর্ণাঢ্য পরিবেশে আইনজিবী ভবন উদ্বোধন করেন।এসময় আরো উপস্থিত ছিলেন গোপগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা রফিকউজ্জামান প্রমুখ । উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোপালগঞ্জ – ১ সংসদীয় আসনের মাননীয় এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, গোপালগঞ্জ উন্নয়নের রোডম্যাপ অনুযায় উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং এই ধারা চলমান থাকবে। আমরা গোপালগঞ্জের নির্বাচিত তিনজন সংসদ সদস্য যৌথ উদ্যোগে গোপালগঞ্জকে আধুনিক নাগরিক সুবিধা সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করব। জেলার স্বাস্থ্য সেবা, শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোসহ সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ড চলমান আছে এবং এর ধারা অব্যাহত থাকবে।গোপালগঞ্জ -৩
আসনের এমপি এস এম জিলানী বলেন , আমরা সবাই মিলে গোপালগঞ্জবাসীর উন্ময় যাত্রা চলমান রাখতে বদ্ধপরিকর । নির্ধারিত আলোচনা শেষে নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয় ।