সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন। কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। গোপালগঞ্জে নতুন আইনজীবী ভবনের শুভ উদ্বোধন। আজমিরীগঞ্জে সার বিক্রির অনিয়মে দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা। গোপালগঞ্জে পরিবার ও সমাজে নারীর অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমারী রেখা রানী গার্লস হাই স্কুল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার। গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বাগেরহাটে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজা-মদ ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক। হবিগঞ্জ-মিরপুর সড়কে মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে যুবক নিহত।
Title :

কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ।

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস , জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আজ রবিবার (৩০ আগস্ট) ওই গৃহবধূ বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানাযায়,গত ২২ আগস্ট ওই গৃহবধূ কান্দি ইউনিয়নের বরইভিটা গ্রামের স্বামীর বাড়ি থেকে ধারাবাশাইল গ্রামে বাবার বাড়িতে যাওয়ার পথে স্থানীয় ধারাবাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে এসে পৌঁছালে পার্শ্ববর্তী পূর্ববতী গ্রামের জয়নুদ্দিন হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার (৩১)তার লোকজনের সহায়তায় ওই গৃহবধূকে অপহরণ করে বাজারের পাশের একটি বাড়িতে নিয়ে আটকে রেখে ৮ দিন ধরে ধর্ষণ করে।
এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর কোটালীপাড়া থানা পুলিশ গত শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ওই বাড়ি থেকে গৃহবধূটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে ভর্তি করেন।
এ ঘটনায় নাজমুল হাওলাদারকে আসামী করে ধর্ষণের শিকার ওই গৃহবধূ কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ধর্ষণের এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।আমরা আসামীকে নাজমুল হাওলাদারকে ধরার চেষ্টা করছি।
অপরদিকে ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews