
মীর দুলাল।। হবিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক,রাজিউড়া ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলালকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় সদর উপজেলার উচাইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে যানা যায় , বদরুল করিম দুলাল সদর উপজেলার শংকরপাশা গ্রামের বাসিন্দা মৃত জিতু মিয়া মাস্টারের ছেলে।
তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রাজিউড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে সদর মডেল থানায় মামলা রয়েছে।
এর প্রেক্ষিতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।এবিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, সন্ত্রাস বিরোধী মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকেল পৌনে ৫টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।