
আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)
কুমিল্লার লালমাই উপজেলায় তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এক খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুল খালেক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি জনাব মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইউসুফ আলী মীর পিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, যুবসমাজকে সুস্বাস্থ্য রক্ষা ও সঠিক পথে পরিচালনার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়া চর্চাই পারে সমাজ থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে।
অনুষ্ঠান শেষে স্থানীয় তরুণ ও ক্রীড়ামোদী যুবকদের মাঝে বিভিন্ন প্রকার খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।