সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকা সুচিত্রা রানীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ। আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি,সুষ্ট পরিবেশ ও গভার্নিং বডির নির্বাচন নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ছাত্রী হয়রানির অভিযোগে শিক্ষককে অব্যাহতি। গোপালগঞ্জে তিন মাস ব্যাপী ডেঙ্গু মশক নিধন কর্মসূচির উদ্বোধন। ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন ৩ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ ধ্বংস। গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত” মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ। বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবি, ছাত্রদল নেতাসহ ২জন আটক। মাধবপুরে এনা পরিবহন-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১। মাধবপুরে খাদ্যে কেমিক্যাল ব্যবহারের দায়ে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা।
Title :

লাখাইয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকা সুচিত্রা রানীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ।

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট।। হবিগঞ্জের লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

জেলা প্রশাসক এর কাছে লিখিত অভিযোগ দাখিলের পরে তদন্তে আসেন দুই সদস্যের তদন্ত কমিটি। কমিটির প্রধান হিসেবে ছিলেন হবিগঞ্জ মাতৃমঙ্গলের অতিরিক্ত দায়িত্বে থাকা ডা. আকলিমা এবং সদস্য হিসেবে ছিলেন লাখাই উপজেলা পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়।

স্থানীয়দের অভিযোগ, ইতিপূর্বে লিখিত অভিযোগকারীদের আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছিল। তবে তদন্ত কমিটি আসার পর শুধু সেই হাতেগোনা কয়েকজন ব্যক্তির বক্তব্য নিয়েই কাজ শেষ করতে চান। এসময় স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের পরিচালনা কমিটির সদস্য, জমিদাতা এবং এলাকা থেকে আসা শত শত ভুক্তভোগী সাধারণ মানুষ নিজেদের ক্ষোভ ও অভিযোগের কথা জানাতে চাইলে তদন্ত কমিটি তাদের কোনো কথা শুনতেই রাজি হয়নি।

একপর্যায়ে উপস্থিত উত্তেজিত জনতা তদন্ত কমিটির গাড়ির সামনে দাঁড়িয়ে তাদের বক্তব্য শোনার আকুতি জানান। তবে কমিটি কোনো কর্ণপাত না করে স্থান ত্যাগ করার চেষ্টা করে।

ঘটনার বিবরণ দিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “তদন্তের নামে নাটকীয়তা করা হয়েছে। পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের সাথে কিছু সময় কথা বলেই তদন্ত শেষ বলে সটে পড়েন কর্তাব্যক্তিরা। ঘুষখোর ও দুর্নীতিগ্রস্ত একজন পরিদর্শিকাকে রক্ষায় এভাবে এড়িয়ে যাওয়া দুঃখজনক বলে দাবি জানান স্থানীয় এলাকাবাসী।

কমিটির এমন রহস্যজনক আচরণে সংক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা এবং ভুক্তভোগীরা একত্র হয়ে অভিযুক্ত পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের দ্রুত অপসারণ ও বদলির দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন। এলাকা জুড়ে বর্তমানে এ ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews