বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিমকে ফুলের মালা দিয়ে বরণ নাটোরের নলডাঙ্গায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার, ৪ মোহনগঞ্জে হেরোইন সেবনের সময় তিন যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন। নলডাঙ্গায় বৃদ্ধের  ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।  খাজুরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা। বিইসিপি’র তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত। বানিয়াচং আজমিরীগঞ্জ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শ্রাবণ সরকার নিহত। লাখাইয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকা সুচিত্রা রানীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ।
Title :

হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জ শহরে বিদ্যুতের নতুন সংযোগ লাইন স্থাপনে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক মহিলা অফিস সহায়ক নাজমা আক্তার (রুপা)র বিরুদ্ধে।

গত মঙ্গলবার নাজমা আক্তার (রুপা) নামের ওই অফিস সহায়ক এক গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়কালে হাতেনাতে ধরা পড়েন বলে অভিযোগ।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়, পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পিডিবি কর্তৃপক্ষ।

জানা যায়, শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেন ইমন বিদ্যুতের নতুন সংযোগের সরকারি ফি জমা দিতে পিডিবি কার্যালয়ে যান।

নির্ধারিত সরকারি ফি প্রায় এক হাজার ৬০০ টাকা হলেও দায়িত্বরত অফিস সহায়ক নাজমা আক্তার (রুপা) তার কাছ থেকে চার হাজার ৫০০ টাকা নেন বলে অভিযোগ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই গ্রাহক টাকা কমানোর অনুরোধ করলেও নাজমা তাতে সাড়া দেননি।

ঘটনাটি জানাজানি হলে কয়েকজন গ্রাহক পিডিবির নির্বাহী প্রকৌশলী মনজুর মুর্শেদের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর নির্বাহী প্রকৌশলীর নির্দেশে অভিযুক্ত অফিস সহায়ক নাজমা গ্রাহকের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত দেন এবং নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান।

ভুক্তভোগী মোফাজ্জল হোসেন ইমন বলেন, হবিগঞ্জ পিডিবি অফিসে হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নিত্যদিনের ঘটনা বলে তিনি মনে করেন এবং ভিডিও ধারণ করার কারণেই অতিরিক্ত টাকা ফেরত পাওয়া গেছে বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমানও একই ধরনের অভিযোগ তুলে বলেন, হবিগঞ্জ পিডিবি কার্যালয়ে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের।

এ বিষয়ে হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মনজুর মুর্শেদ জানান, বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews