বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান!
Title :

নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড।

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুরে ১০ বছরের এক শিশু ধর্ষণের দায়ে এক তরুণ ও এক কিশোরকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।

মামলায় অভিযুক্তরা হলেন—নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাংগা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের শেখ কবির মিয়ার ছেলে শেখ জামাল ও এলাহী মিয়ার ছেলে রাজিব মিয়া।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে শিশু শোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অপরজনকে কারাগারে পাঠানো হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন সেলিম বলেন, ২০২৫ সালের ১৭ অগাস্ট বিকালে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিল তৃতীয় শ্রেণির এক ছাত্রী।

শিশুটিকে মোবাইল ফোন দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে দুজন ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখানো হয়।

অভিযোগে বলা হয়, বাড়ি ফেরার পথে শিশুটি রাস্তায় অচেতন হয়ে পড়লে এক প্রতিবেশী তাকে দেখে স্বজনদের খবর দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জ্ঞান ফেরার পর শিশুটি তার স্বজনদের কাছে পুরো ঘটনা খুলে বলে।

এ ঘটনায় ১৯ অগাস্ট শিশুটির মা বাদী হয়ে দুইজনের নামে নবীগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া চলতি বছরের ৩০ মার্চ দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১২ জন সাক্ষ্য দিয়েছেন।

আইনজীবী বলেন, আসামিদের কারাদণ্ড ছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews