বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মোঃ তারেক হাজীগঞ্জ প্রতিনিধ

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো. কাউছার খাঁন (৪৩) ও তাঁর ছেলে মো. পারভেজ খাঁন (২৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ থানাধীন পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁন বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে দুটি পৃথক পলি প্যাকেট থেকে মোট ২০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২ গ্রাম।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তার বাবা-ছেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।

স্থানীয়রা বলছেন, এলাকায় মাদকের বিস্তার তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। মাদক সেবনের কারণে বিভিন্ন অপরাধ ও সামাজিক অবক্ষয়ের ঝুঁকি বাড়ছে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews