শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মোহনগঞ্জে গাছের মগডালে রশি দিয়ে বাঁধা সাবেক সেনা সদস্যর মরদেহ উদ্ধার। লালমাইয়ে যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান, সিএনজি স্ট্যান্ডকে ঘিরে কঠোর হুঁশিয়ারি গোপালগঞ্জ পাসপোর্ট অফিস তিন কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি। কুমিল্লা লালমাইয়ে ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে। হবিগঞ্জ শহরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান। গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ অনুষ্ঠিত। চুনারুঘাটে এসআরবি অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন হবিগঞ্জের আজমিরীগঞ্জে সন্তানের হাতে পিতা খুন
Title :

মোহনগঞ্জে গাছের মগডালে রশি দিয়ে বাঁধা সাবেক সেনা সদস্যর মরদেহ উদ্ধার।

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি;

নেত্রকোনার মোহনগঞ্জে গোরস্তানের পাশে একটি গাছের মগডালে কাজল (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিরামপুর উত্তরপাড়া চৌধুরীবাড়ির পেছনে গোরস্তানের ওপর থাকা একটি গাছের ডালে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।

পরে বিষয়টি জানাজানি হলে সেখানে লোকজন জড়ো হন। গাছের মগ ডালে বসানো গলায় ফাঁসের দড়ি লাগানো অবস্থায় দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ​স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোহনগঞ্জ উপজেলান ১নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের গোরস্তান এঘটনা ঘটে।

পরিবার সূত্রে, কাজল মিয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিল।
কাজল বিগত দুই-তিনদিন ধরে নিখোঁজের এক পর্যায়ে পরিবারের লোকজন থানায় সাধারণ ডায়েরি করেন। কাজল সৌরবিদ্যুৎত প্ল্যান্টের ম্যানেজারের হিসাবে কাজ করতে গিয়ে হাজার কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে যেতেন। এরই সূত্র ধরে পরিকল্পিত হত্যাকান্ড চালানো হয়েছে বলে পরিবারের লোকজনের দাবি। কাজলের পরিবারের ধারণা তাকে প্রথমে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পরিকল্পিতভাবে গোরস্তানের উপর একটি গাছের মগ ডালে দুই পা লম্বা অবস্থায় বাম হাত নিচের দিকে ঝুলানো বসা, গলায় একটি দড়ি লাগানো অবস্থায় রেখে যায় খুনিরা। এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তার পরিবারের সদস্যরা।

কাজল (৫৫) পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাটিয়াম গ্রামের জবান আলীর ছেলে। তিনি সাবেক সেনা সদস্য ছিলেন। বর্তমানে কাজল ধর্মপাশার একটি সৌরবিদ্যুতের প্যান্টের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।

কাজলের বড় ভাই বলেন, “গত বুধবার আনুমানিক বেলা আড়াইটার দিকে কাজলের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। পরে রাত সাড়ে এগারোটার দিকে থানায় গিয়ে জিডি করলাম। তার পরে আজ সকাল খবর পেয়ে এসে দেখলাম কে বা কাহারা আমার ভাইয়েরে মাইরা গাছের মগ ডালে বসা অবস্থায় গলায় দড়ি লাগিয়ে ঝুলাইয়া রাখছে।”

কাজলের আপন ভাগ্নী জামাই রনি বলেন, গতকাল বিকেল ৫টায় আমার স্ত্রী আমাকে খবর দেয় মামাকে পাওয়া যাচ্ছেনা। পরে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করি। পরে রাতে বিরামপুর বাজার এলাকায় খুঁজাখুঁজি করা হয়। এখানে লাস্ট লোকেশন দেখাইছিল। কে বা কাহারা মামারে মাইড়া এই গাছের উপর বসাইয়া রাখছে। এ ঘটনার আমরা সঠিক বিচার চাই। ”

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর ইসলাম হারুন বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ছবিঃ গোরস্তানে একটি গাছে মগ ডালে বসানো অবস্থায় কাজলের মরদেহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews