বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ভারতের কাছে হস্তান্তর! টুঙ্গিপাড়ায় বিক্ষুব্ধ জনতা মাইকে স্লোগান দিয়ে পুড়িয়ে দিল থানা। হবিগঞ্জ সদর হাসপাতালে এসআরবি’র অভিযান,৫ দালাল আটক,৭দিনের কারাদণ্ড প্রদান।  রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ। নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা। টুংগীপাড়ায় আড়াই বছর পরে শেখ মুজিবুর রহমাণের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন। গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিপি মোতায়েন, আইনশৃঙ্খলা স্বাভাবিক। গোপালগঞ্জে আ.লীগের মিছিলে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ডিসি ও এসপি বদলি। গোপালগঞ্জে পুলিশের বেষ্টনী ভেঙে রাজপথে হাজারো জনতা। মাধবপুরে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা।
Title :

হবিগঞ্জ শহরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জ শহরে রেজিষ্ট্রেশন বিহীন,অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ।

অভিযানে এখন পর্যন্ত অর্ধশতাধিক মোটরসাইকেল আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে শহরের কোর্ট মসজিদ পয়েন্ট, বেবীস্ট্যান্ড, চৌধুরীবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করা হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একাধিক দল মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করছে।

পুলিশ সুত্রে যানা যায়, যে সব মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে সন্দেহ হচ্ছে, সেগুলো আটক করে থানায় নেওয়া হচ্ছে।

এ ছাড়া যেসব মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নেই, সেগুলোও জব্দ করা হচ্ছে।

অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সহায়তা করছে।

হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক অভিযানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান চলমান রয়েছে।

এখন পর্যন্ত অর্ধশতাধিক মোটরসাইকেল আটক করা হয়েছে। আটক করা মোটরসাইকেলগুলোর অনেকগুলোর কাগজপত্র নেই এবং কিছু মোটরসাইকেলের রেজিস্ট্রেশনও পাওয়া যায়নি।

তিনি বলেন, অবৈধ ও কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews