শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে দুর্গা প্রতিমার রং তুলিতে শেষ মুহূর্তে ব্যস্ত মৃৎশিল্পীরা। মোহনগঞ্জে গাছের মগডালে রশি দিয়ে বাঁধা সাবেক সেনা সদস্যর মরদেহ উদ্ধার। লালমাইয়ে যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান, সিএনজি স্ট্যান্ডকে ঘিরে কঠোর হুঁশিয়ারি গোপালগঞ্জ পাসপোর্ট অফিস তিন কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি। কুমিল্লা লালমাইয়ে ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে। হবিগঞ্জ শহরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান। গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ অনুষ্ঠিত। চুনারুঘাটে এসআরবি অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন
Title :

গোপালগঞ্জে দুর্গা প্রতিমার রং তুলিতে শেষ মুহূর্তে ব্যস্ত মৃৎশিল্পীরা।

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি
(গোপালগঞ্জ)

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজাকে সামনে রেখে গোপালগঞ্জের মন্দিরগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তাই ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা ও আযোজকেরা। ইতোমধ্যে খড় ও মাটি দিয়ে শেষ হয়েছে প্রতিমা তৈরী কাজ। আর নানা আয়োজনের মধ্যে দিয়ে পূজার প্রস্তুতি নিয়েছেন আয়োজকেরা। পূজা উপলক্ষে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া কথা জানিয়েছে, প্রশাসন।

জেলার বিভিন্ন মন্দির ও মন্ডপে ঘুরে দেখা ও জানা গেছে । ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দিন গননা শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের। আর ১৭ অক্টোবর ষষ্ঠী পুজার মধ্য দিয়ে শুরু হবে পুজার আনুষ্ঠিকতা। তাই গোপালগঞ্জের মন্দিরগুলোতে চলছে খড় আর মাটি দিয়ে প্রতিমা তৈরীর কাজ। তাই নাওয়া-খাওয়া আর ঘুম বাদ দিয়ে দেবী দূর্গার সাথে লক্ষী, গনেশ, কার্তিক ও সরস্বতির পাশাপাশি ধর্মীয় দৃশ্যপট ফুটিতে তুলতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। এ বছর সদর উপজেলায় ৩৫০টি, কোটালীপাড়া উপজেলায় ৩১৫টি, মুকসুদপুর উপজেলায় ৩০৭টি, কাশিয়ানী উপজেলায় ২২৬টি ও টুঙ্গিপাড়া উপজেলায় ৯০টি মন্দির ও মন্ডপ রয়েছে। প্রতিটি মন্দিরের জন্য ৬’শ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে।

১৭অক্টোবর ষষ্ঠী পুজার মাধ্য দিয়ে শুরু হবে পুজার আনুষ্ঠিকতা। ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে দেবী দুর্গার আরাধনা।

জেলা শহরের বাজার যুব সংঘ মন্দিরের প্রতিমা শিল্পী বলেন, এবছর তিনি ,চারটি প্রতিমা তৈরী করছেন। প্রতি প্রতিমা থেকে মুজুরি ৫০ হাজার থেকে ১ লাখ টাকা নিচ্ছে। ইতোমধ্যে মন্দিরগুলোতে খড় ও মাটি দিয়ে প্রতিমা তৈরীর কাজ শেষ করছেন। দুই তিনদিনের মধ্যে প্রতিমায় রং লাগানোর কাজ শুরু হবে।
গোপালগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অশোক বিশ্বাস বলেন, গোপালগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এ জেলার কখনো সাম্প্রদায়িকতা নষ্ট হয়নি। সকল ধর্মের লোকজনের সহায়তায় গোপালগঞ্জে পুজা অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর জেলায় ১ হাজার ২৮৮টি মন্দিরে পুজা অনুষ্ঠিত হবে। আশাকরি সকলের সহযোগীতায় শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। উৎসব যেন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য স্থানীয় প্রশাসন ও জেলা পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ বলেন, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে আনসারের পাশাপাশি পুলিশ ও সাদাপোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে। এছাড়া এসআরবিসহ অন্যান্য বাহিনীর টহল থাকবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান বলেন, নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ইতোমধ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অধিক নিরাপত্তার জন্য ১ হাজার ২৮৮টি মন্দিরে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ সুপারের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষার জন্য মনিটারিং সেল গঠন করা হয়েছে। আশা করি সকলের সার্বিক সহযোগিতায় গোপালগঞ্জে হিন্দু ধর্মীয় অন্যতম অনুষ্ঠান দুর্গাপূজা সফলভাবে উদযাপন করতে সক্ষম হব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews