রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদলের সাবেক নেতা নিহত। নরসিংদীর শিবপুরে ফেনসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রেফতার এক। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত শোকর-এ মওলা মনজিল-এর উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুমের তাৎপর্য,মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  মাধবপুর পৌর শহরের গুদামপাড়া-শিবপুর রাস্তা সংস্কার করলেন মেয়র পদপ্রার্থী বাদল পাঠান। গোপালগঞ্জে দুর্গা প্রতিমার রং তুলিতে শেষ মুহূর্তে ব্যস্ত মৃৎশিল্পীরা। মোহনগঞ্জে গাছের মগডালে রশি দিয়ে বাঁধা সাবেক সেনা সদস্যর মরদেহ উদ্ধার। লালমাইয়ে যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান, সিএনজি স্ট্যান্ডকে ঘিরে কঠোর হুঁশিয়ারি গোপালগঞ্জ পাসপোর্ট অফিস তিন কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি। কুমিল্লা লালমাইয়ে ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে।
Title :

গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদলের সাবেক নেতা নিহত।

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মারুফ আহমদ স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট, সিলেট

সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলা বদরুল আলম নামে এক ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা নিহত হয়েছেন।এ ঘটনা তার সঙ্গে থাকা সাদেক মিয়া নামে আরোও একজন গরুতর আহত হয়েছেন। আহত সাদেক মিয়া বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার ( ১১ অক্টোবর) ভোর রাত সাড়ে ৪ টার দিকে ফজরের নামাজের সময় উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের গুরাগ্রামে সোনা মিয়ার বাড়ির সামনে রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

নিহত বদরুল আলম( ৩২) উপজেলার রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।তিনি রুস্তুমপুর ইউনিয়নের হাদারপার গ্রামের মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে। আহত সাদেক মিয়া লামার হাদারপার( ভৈরবী বস্তী) গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রাজনীতির পাশাপাশি বদরুল আলম বালু ব্যবসা ও গরুর খামার পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।রোববার ভোরে ফজরের নামাজের সময় তার সঙ্গে থাকা সাদেক মিয়ার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা সোনা মিয়া ঘটনাস্থলে এগিয়ে যান।এসময় তুহিন ও শাহিন নামে দুজনকে ধারালো ছুলফি দিয়ে বদরুল কে এলোপাতাড়ি আঘাত করতে দেখেন।সোনা মিয়া বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তার কথা শোনেনি বলে জানান তিনি।

পরে সোনা মিয়া স্থানীয় চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিদের ফোন দিলে ফোন রিসিভ না করায় তার আত্মীয় স্বজনদের খবর দেন।স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নিহতের বড় ভাই আখলাকুল আম্বিয়া কে বলেন,ভোর রাত পোনে ৫ টার দিকে বদরুলের সাথে থাকা সাদেক মুঠোফোনে আমার ছোট ভাই মাহবুব কে ফোন করে বাঁচানোর আকুতি জানায়।এরপর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যায়।পরে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি।সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিৎসক বদরুল কে মৃত ঘোষণা করেন।

তিনি আরোও অভিযোগ করেন,স্থানীয় মনরতল বাজার থেকে ব্যবসায়িক টাকা নিয়ে ফেরার পথে মোটরসাইকেল আটকিয়ে গুরাগ্রামের সাহিন,তুহিন ও মামুন সহ কয়েকজন তার ভাইকে হত্যা করেছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ওমর ফারুক সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।ঘটনাস্থল থেকে বদরুল ও সাদেকের ব্যবহৃত টিভিএস মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, রোববার ফজরের নামাজের সময় বদরুল ও সাদেকের মোটরসাইকেলের গতিরোধ করে তাদের ওপর হামলা চালনো হয়।এ ঘটনায় বদরুল নিহত হয়েছেন এবং সাদেক চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তির নাম বলেছেন। তবে কি কারনে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা জড়িত, তা তদন্ত চলছে।জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews