সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হুমকি-ভাঙচুরের অভিযোগ। নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক ‎ নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় শাহজাহান ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার। প্রতারক স্বামীর খোঁজে ভারতীয় নারী বানিয়াচংয়ে। বানিয়াচংয়ে নারী ইউপি সদস্যের বাড়ি থেকে অনৈতিক কর্মকান্ডে দায়ে যুবক-যুবতী আটক। বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেওয়রগাছ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী, মারুফ আহমেদ বিএনপির পদে না থেকেও প্রভাব বিস্তারের অভিযোগ, নবীগঞ্জে সেলিমকে ঘিরে আলোচনা। রাজমাল্লীরহাট সিদ্ধিকীয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগে, মানববন্ধন অনুষ্ঠিত। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মাহবুবুর রহমান কে কুড়িগ্রাম জেলা প্রতিনিধি নিয়োগ প্রদান!
Title :

বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হুমকি-ভাঙচুরের অভিযোগ।

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

প্রতিনিধি:শেখ মো শাহীন উদ্দীন মাধবপুর হবিগঞ্জ

বিশ্ব শিক্ষক দিবসে হবিগঞ্জের মাধবপুরে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে হত্যার হুমকি ও তাঁর বসতবাড়ির রান্নাঘরের টিনের চাল ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নিরোধ চন্দ্র দত্ত (৮০) সোমবার (৫ অক্টোবর) দুপুরে মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নিরোধ চন্দ্র দত্তের বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। বাড়ির সীমানা প্রাচীরের গেট বন্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে না পেরে রান্নাঘরের টিনের চালে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এ সময় নিরোধ চন্দ্র দত্তের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের রাস্তাঘাটে পেলে হত্যার হুমকি দিয়ে চলে যান।
অবসরপ্রাপ্ত শিক্ষক নিরোধ চন্দ্র দত্তের দাবি, বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা আগে থেকেই তাঁকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। তাঁর অভিযোগ, ওই গ্রুপের সদস্যরা এলাকায় চুরি, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews