
পলাশ চন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে ষষ্ঠী ও সপ্তমী পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার( ১৮ অক্টোবর ২০২৬) গোপালগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জানা যায়, গোপালগঞ্জ পূজা অনুষ্ঠানকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এরাতে প্রশাসন পূর্ব থেকে করা প্রস্তুতি নিয়ে রেখেছিল । যাহাতে আইনশৃঙ্খলা সহ যেকোনো প্রকার অপতাৎপরতা রোধ করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যায়। সেই লক্ষ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি ও গোপালগঞ্জ পুলিশ সুপার জনাব মো : হাবীবুল্লাহ এবং গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ- জামানের নেতৃত্বে উচ্চ পর্যায় কমিটি কঠোর নজরদারির কারণে শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠানের আয়োজন সম্ভব হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। এদিকে গোপালগঞ্জ সংসদীয় আসন- ১,২ , ৩ এর মাননীয় সংসদ সদস্যগণ নিজ নিজ নির্বাচনী এলাকায় সাধারণ মানুষকে পাশে নিয়ে শান্তিপূর্ণভাবে পূজা আয়োজন করার লক্ষ্যে পূজা মন্ডপ পরিদর্শনসহ সকল প্রকার প্রস্তুতি সরেজমিনেপরিদর্শন সহ যাবতীয় কার্যক্রম তদারকি করেন । একদিকে প্রশাসনের কঠোর নিরাপত্তা, অন্যদিকে স্থানীয় সংসদ সদস্যদের সার্বিক সহযোগিতায় এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। কোন অপ্রত্তিকর ঘটনা ঘটেনি । জেলার বিভিন্ন উপজেলা সূত্রে জানা যায় , প্রত্যেক উপজেলায় শান্তিপূর্ণভাবে যথাযথ ধর্মীয় আনুিষ্ঠকতা অনুসরণ করে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে।
কোটালীপাড়ায় এসএম জিলানী সাহেব প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপে উপস্থিত হয়ে পূজার মন্ডপ পরিদর্শন করেন এবং নিরাপত্তার বিষয় খোঁজখবর নেন । জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক রফিকউজ্জামান বলেন, গোপালগঞ্জবাসী শান্তিপ্রিয় সহ অবস্থানে বসবাসে বিশ্বাসী। উৎসব সকলের ধর্ম যার যার এই ভিত্তিতে আমরা গোপালগঞ্জবাসী সহঅবস্থানে থেকে পারস্পরিক আন্তরিক পরিবেশে অবস্থান করে পূজাকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একযোগে কাজ করছি। আশা করছি বাকি দিনগুলোতেও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে কোন প্রকার প্রতিবন্ধকার সৃষ্টি হবে না। পুলিশ সুপার হাবীবুল্লাহ বলেন, আমরা নিরাপত্তার বিষয়ে খতিয়ে দেখার জন্য সম্ভাব্য ঝুঁকিপূর্ণ মন্ডপগুলো পরিদর্শন করেছি এবং আমাদের ডিআইজি মহোদয় গোপালগঞ্জের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আমরা সকলে সার্বিক সহযোগিতায় এখন পর্যন্ত কোন অপ্রীতকর ঘটনা ছাড়াই পূজা উদযাপন করতে সক্ষম হয়েছি। বাকি দিনগুলোতেও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সাদা প্রস্তুত রয়েছি ।