বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭০টি পূজা মণ্ডপে অনুদান প্রদান করলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি। পানছড়িতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজামন্ডপ সমূহে আর্থিক অনুদান প্রদান শায়েস্তাগঞ্জের নুরপুরে এনা বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ১ কুমিল্লার ৪ শিক্ষার্থী১৬ ঘণ্টা হবিগঞ্জ থেকে উদ্ধার। সৌদি আরবে নির্যাতনের শিকার রেহেনাকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও বাহুবলে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ, যুবককে ৬ মাসের কারাদণ্ড সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুবসংঘের উদ্যোগে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। ২৯ বছরের অপেক্ষার অবসান, কোম্পানীগঞ্জ হাসপাতালে প্রথম সিজারে পুত্রসন্তান জন্ম গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার পুনঃনিয়োগ।
Title :

৭০টি পূজা মণ্ডপে অনুদান প্রদান করলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি।

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী।

নরসিংদীর শিবপুর উপজেলায় ৭০টি পূজা মন্ডপে অনুদান বিতরণ করা হয়েছে। অদ্য ১৪ অক্টোবর ২০২৬ ইং বুধবার দুপুরে শিবপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে উক্ত সভা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ৩- শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদ এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া,শিবপুর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বিপ্লব চক্রবর্তী,বাংলাদেশ হিন্দু মহাজোট এর সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন,উপজেলা হিন্দু মহাজোট এর সভাপতি অসীম কুমার ঘোষ,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক রাজন রায় প্রমুখ। উক্ত
অনুষ্ঠানে সরকারি অনুদান এর পাশাপাশি সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী ব্যক্তিগত ভাবে প্রতিটি মন্ডপে নগদ ৫ হাজার ও ৩০০পিছ শাড়ি অনুদান প্রদান করেন। তাছাড়াও ১৭ টি পূজা মন্ডপ এর রাস্তা সংস্কারের জন্য ১০ হাজার টাকা প্রদান করার ঘোষণা দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি, ডাঃ মনিন্দ্র চন্দ্র বর্মন ও কার্তিক চন্দ্র বর্মন, ডাঃ শংকর চন্দ্র পাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দ্রন কুমার দত্ত,উপদেষ্টা শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। শ্রী লোকনাথ চন্দ্র বর্মন, সভাপতি, শিবপুর পৌরসভা পূজা উদযাপন পরিষদ। উজ্জ্বল চন্দ্র দেবনাথ, সহ সভাপতি, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। কেশব চন্দ্র দে, সহ সভাপতি শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। গৌরাঙ্গ চন্দ্র বর্মন, সাবেক সহ সভাপতি ও কার্যনির্বাহী সদস্য শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। বিনয় চক্রবর্তী,যুগ্ম সাধারণ সম্পাদক,শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। প্রীতম দাশ রনি,সাংগঠনিক সম্পাদক, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। দিলীপ ঘোষ,কোষাধ্যক্ষ,শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ, প্রহ্লাদ ঘোষ,প্রচার সম্পাদক, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। বিপ্লব চন্দ্র দাশ,সাংস্কৃতিক সম্পাদক,শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। নারায়ণ মনি দাশ,সাবেক সাংগঠনিক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ, এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews