
মীর দুলাল।। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ব্রিজ এলাকায় এনা পরিবহনের বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম আমিনুল ইসলাম তালহা। সে কালাউক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বুধবার (১৪ অক্টোবর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে নুরপুর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তালহা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।