বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
আজমিরীগঞ্জে-কুশিয়ারা নদীতে নিখোঁজের ২দিন পর মরিয়মের লাশ উদ্ধার। নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ০৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান। পুজামন্ডপ পরির্দশন করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী। পুজামন্ডপ পরির্দশন করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী। মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, চিকিৎসার জন্যে ময়মনসিংহে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কালীগঞ্জে ১২টি গ্রামে নলকূপ স্থাপন মাঠে মাঠে সুপেয় পানি নিশ্চিতের উদ্যোগ,  উমেদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে,আহত ৩০ গোপালগঞ্জে পূজা মন্ডপের নিরাপত্তা পরিদর্শন করেন পুলিশের ডিআইজি। মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি।
Title :

আজমিরীগঞ্জে-কুশিয়ারা নদীতে নিখোঁজের ২দিন পর মরিয়মের লাশ উদ্ধার।

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের আজমিরীগঞ্জে-কুশিয়ারা নদীতে তলিয়ে নিখোঁজ হওয়ার ২দিন পর মরিয়ম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নে কাকাইলছেও নুরুল হক ভুঁইয়া আইডিয়াল স্কুলসংলগ্ন -কুশিয়ারা নদীতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

পরে তারা কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সুত্রে যানা যায় মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসল করাতে নিয়ে গিয়ে তলিয়ে নিখোঁজ হন মরিয়ম। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘসময় চেষ্টা চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় অন্ধকার নেমে আসায় অভিযান স্থগিত করা হয়।

নিহত মরিয়ম আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। দুইদিন আগে তিনি বাবার বাড়ি কাকাইলছেও ইউনিয়নের শাহনগর গ্রামের আব্দুল হাসিম মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মরিয়ম প্রতিবেশীর ১৩ ও ১১ বছর বয়সী দুই মেয়েকে নিয়ে নদীতে গোসল করতে যান। দুই মেয়ের গোসল শেষে তাদের তীরে তুলে দেন তিনি। পরে নিজেই নদীতে তলিয়ে যান। দুই মেয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।

কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অপু দাস গুপ্ত মরিয়মের মরদেহ উদ্ধারের এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews