
আসাদুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের সরকুতিয়া, সোহাগী বাজারসংলগ্ন বিলে আজ ২ নভেম্বর ২০২৬, সোমবার ১০টা ৩০ মিনিটে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে সংশ্লিষ্ট আইনে জসিম উদ্দিন (২৫), পিতা: মোঃ আশরাফুল ইসলাম, সাং: ধুলাউড়ি, উপজেলা: আত্রাই-কে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত গাড়ির একটি ব্যাটারি জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন।
অভিযান পরিচালনাকালে সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল ও আনসার সদস্যবৃন্দ।
কৃষিজমি, বিশেষ করে তিন ফসলি জমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে উপজেলা প্রশাসন, নলডাঙ্গা।