বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের দেওরগাছ স-মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার। মাধবপুরে স্কুলের পাঠদান ও ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক। বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন
Title :

মাধবপুরে স্কুলের পাঠদান ও ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পাঠদানের মান ও স্কুল ফিডিং কর্মসূচি পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্কুল ফিডিং কর্মসূচির কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রথম শ্রেণির শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পাঠদানের মান, শ্রেণিকক্ষের শিক্ষা পরিবেশ মূল্যায়ন করেন এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সফরসূচি অনুযায়ী, এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীর উপজেলার জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রতিমন্ত্রীর এ সফরে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews