
পলাশ চন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি ( গোপালগঞ্জ )
শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ ও খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
০৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার বিকেল ০৩:০০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় দেশের ৫০৩টি উপজেলায় একযোগে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ সদর উপজেলা ও গোপালগঞ্জ পৌরসভার আয়োজনে গোপালগঞ্জ সদর উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোপালগঞ্জ এবং জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা, পুলিশ সুপার, গোপালগঞ্জ মহোদয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ, মেধাবী ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।