রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত,স্বামী আটক নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজি চালক নিহত,মহাসড়ক অবরোধ। গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রার কার্যালয়ের জরাজীর্ণ আতংকিত সেবাগ্রহিতা চুনারুঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৭৫ হাজার টাকা জরিমানা। জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে এতিম শিক্ষার্থীকে চেয়ার ছুড়ে মারলেন শিক্ষক সানাউল্লাহ। গোপালগঞ্জে খাল খনন ও পুন : খনন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক মাধবপুর সিমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ৩ যুবক আটক গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওয়াশ সচেতনতা কর্মসূচি ও ছাতা বিতরণ। ঘোড়াঘাটে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক ৩। গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০
Title :

ফেব্রুয়ারির মধ্যে আর্থিক প্রতিষ্ঠানের সেবা সহজীকরণের নির্দেশ

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৭৪ বার পড়া হয়েছে

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ বিভিন্ন সংস্থাগুলোকে আগামী ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারির মধ্যে অন্তত একটি সেবা সহজীকরণ বাস্তবায়ন করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ে সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার আবদুল্যাহ হারুন পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্দেশনা দেয়া হয়।

সভার কার্যপত্রে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বার্ষিক উদ্বোধন কর্মপরিকল্পনা ২০২০-২০২১ অনুযায়ী চলতি অক্টোবর মাসের ১৫ তারিখের মধ্যে ন্যূনতম একটি সেবা পদ্ধতি সহজীকরণের পাইলটিং বাস্তবায়ন করতে হবে।

এছাড়া বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি অনুযায়ী নতুন একটি সহজিকৃত সেবা ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়নের নির্দেশনা রয়েছে।

আলোচ্য নির্দেশনাসমূহ পরিপালনের লক্ষ্যে ই-লাইব্রেরি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, এসএমএস-এর মাধ্যমে শ্রান্তি বিনোদন ছুটির নোটিফিকেশন প্রেরণ, পত্ৰজারি ট্রাকিং সিস্টেম ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়।

সবশেষে কোনো একটি সেবা সহজীকরণের পূর্বে এ বিভাগের শাখা-অধিশাখাসমূহ হতে মতামত সংগ্রহের বিষয়ে সভায় অভিমত ব্যক্ত করা হয়।

আলোচনার পর সিদ্ধান্তসমূহ গৃহীত হয় যে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শাখা-অধিশাখাসমূহ হতে সেবা সহজীকরণের জন্য মতামত দ্রুত সংগ্রহ করতে হবে।

বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ বিভিন্ন সংস্থাগুলোকে আগামী ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারির মধ্যে অন্তত একটি সেবা সহজীকরণ বাস্তবায়ন করতে হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews