মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ০৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান। পুজামন্ডপ পরির্দশন করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী। পুজামন্ডপ পরির্দশন করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী। মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, চিকিৎসার জন্যে ময়মনসিংহে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কালীগঞ্জে ১২টি গ্রামে নলকূপ স্থাপন মাঠে মাঠে সুপেয় পানি নিশ্চিতের উদ্যোগ,  উমেদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে,আহত ৩০ গোপালগঞ্জে পূজা মন্ডপের নিরাপত্তা পরিদর্শন করেন পুলিশের ডিআইজি। মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি। গোপালগঞ্জে পূজামন্ডপ প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার।
Title :

হবিগঞ্জে সাবেক সংসদ সদস্য আবু জাহিরসহ ৫৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা!

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত রিপন শীল (২৭) হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আবু জাহিরকে প্রধান করে ৫৯ জনের বিরুদ্ধে মামলা দায় করা হয়েছে।

মামলায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগাষ্ট ২৪) ইং নিহত রিপনের মা রুবি রাণী শীল বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন।

মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করেন!

হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম,

লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিউল আলম আজাদ,

শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল,!

বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,!

বানিয়াচং উপজেলার মন্দুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ শামছুল হক!

জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী।

মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, ৪ আগস্ট দুপুরে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে বের হন। এ সময় শহরের টাউন হল এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সশস্ত্র অবস্থায় উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক দিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় সাবেক সংসদ সদস্য আবু জাহিরের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী হামলা চালান এবং আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেন। এ সময় রিপন শীল (২৭) বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরে তাঁকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রিপন শীল শহরের অনন্তপর আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

পরে আন্দোলনকারীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া দিলে তাঁরা আবু জাহিরের বাসায় আশ্রয় নেন।

এ সময় বাসাটি ৪ ঘণ্টা ঘিরে রাখেন ছাত্র-জনতা।

পরে সেনাবাহিনী, পুলিশ গিয়ে জাহিরসহ তাঁর দলের নেতা-কর্মীদের উদ্ধার করেন।

এর পর থেকে আবু জাহিরসহ অন্য আসামি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews