1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুর সিমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ৩ যুবক আটক গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওয়াশ সচেতনতা কর্মসূচি ও ছাতা বিতরণ। ঘোড়াঘাটে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক ৩। গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০ ঘোড়াঘাটে আমের মৌ মৌ গন্ধ: জমজমাট বেচাকেনায় বিক্রেতার মুখে হাসি। নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত।

রামপালে আড়াই মাসেও একশত গ্রাম ধান সংগ্রহ করতে পারেনি খাদ্য দপ্তর!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা

রামপালে বাইরে ধানের বাজার মূল্য বেশী হওয়ায় সরকার নির্ধারিত মূল্যে একশ গ্রাম ধানও সংগ্রহ করতে খাদ্য অধিদপ্তর। এতে সরকারের বেধে দেয়া ৫০৫ টন আমন ধান সংগ্রহের লক্ষমাত্রা গত আড়াই মাসেও পূরণ করতে পারেনি সংশ্লিষ্ট দপ্তর। এতে সরকারের খাদ্য শস্য সংগ্রহের সংকট বাড়বে বলে সচেতনমহল মনে করেন।
রামপাল উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খাদ্য পরিদর্শক মো. সাইদুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে, চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারিভাবে আমন ধান সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয় ৫০৫ টন। গতবছরের ৯ ডিসেম্বর আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়। সরকারিভাবে প্রতি কেজি ধান ৩৩ টাকা করে দর বেঁধে দেয়া হয়। তাতে প্রতি মনের দাম পড়ে ১ হাজার ৩২০ টাকা। কিন্তু খোলা বাজারে ও আড়ৎগুলোতে ধান বিক্রি হচ্ছে প্রতি মন ১ হাজার ৫০০ টাকা থেকে ১ হাজর ৬০০ টাকায়। যে কারণে গত আড়াই মাসে এক গ্রাম ধানও ক্রয় করতে পারেনি খাদ্য অধিদপ্তর।
কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এবছর আমনের চাষ তুলনামূলকভাবে বেশী হলেও বাইরে ধানের দাম বেশী হওয়ায় কৃষকেরা ধান সরবরাহ করতে উৎসাহীত হননি। এ ছাড়াও ধান ক্রয়ে আদ্রতার মাত্রাসহ বিভিন্ন শর্ত থাকায় কৃষকরা গুদাম মুখি হননি। সরকারের বেঁধে দেয়া দারের বাইরে কৃষকেরা ধান বিক্রি করে লাভবান হচ্ছেন। তারা জানান, সরকার ৩৩ টাকা দরের পরিবর্তে অঞ্চলভিত্তিক দর বেঁধে দিলে কৃষকেরা লাভবান হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট