1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত গোপালগঞ্জে স্বাধীনতা দিবসে ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক। গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। বিছানাকান্দি সীমান্তে তিন কুতুব এর নেতৃত্বে চলছে ভারতীয় অবৈধ আদান-প্রদান পদ্মার ৩০ ফুট নিচে মিলল বাসের সন্ধান মাংস কম দেওয়ায় কনে ও বর পক্ষের সংঘর্ষে আহত ১৫ বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা। কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান।

সিলেটে রাতের আঁধারে ভেঙে ফেলা হল  বঙ্গবন্ধুর ম্যুরাল!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

 

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল রাতের আঁধারে ভেঙে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ম্যুরালটি ভেঙে ফেলা হয়। তবে কারা ম্যুরালটি ভেঙেছে তা জানে না বলে দাবি জেলা প্রশাসনের।

এর আগে ম্যুরালটি অপসারণে ‘তৌহিদী জনতা’র ব্যানারে তিনদিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার বিকেলে এই আল্টিমেটাম শেষ হওয়ার পর রাতেই ম্যুরালটি ভেঙে ফেলা হয়।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল একটি প্রতিকৃতি স্থাপন করা হয়। বিভিন্ন দিবসে এই প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হতো।

৫ আগস্টের পটপরিবর্তনের পর ম্যুরালটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর থেকে ম্যুরালটি অপসারণের দাবি ওঠে। গত ৯ জানুয়ারি ‘তৌহিদী জনতা’র ব্যানারে প্রথমে ম্যুরালটি অপসারণের দাবি ওঠে।

এরপর গত সোমবার তিনদিনের আল্টিমেটাম দেয় তৌহিদী জনতা। ম্যুরাল অপসারণের আন্দোলনে নেতৃত্ব দেন নগরের জামেয়া মাদানিয়া কাজির বাজার বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ ও মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব। বৃহস্পতিবার বিকেলে আল্টিমেটামের সময় শেষ হলে রাতেই কে বা কারা ম্যুরালটি ভেঙে ফেলে।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ দৈনিক খবরের কণ্ঠকে বলেন
বলেন, রাতের আধাঁরে কে বা কারা এটি ভেঙে দিয়েছেন। এটা খোঁজ নিয়ে দেখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট