শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

গুরুতর অভিযোগ আনলেন নিহত সোহাগের স্ত্রী!

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

এ কে আজাদ: স্টাফ রিপোর্টার ||

সবাই চেয়ে চেয়ে দেখল, একটা মানুষকে কীভাবে মারতেছে! কেউ একটু সাহায্য করে নাই। এভাবে একটা মানুষ কি আরেকটা মানুষকে মারতে পারে! আমার তো সারাজীবন চোখের জল ফেলতে হবে। সন্তানদের নিয়ে সারাটা জীবন কীভাবে পার করব? শুরুতেই শেষ করে দিল।’

শনিবার (১২ জুলাই) বরগুনায় নিহত সোহাগের বাড়িতে গেলে এসব কথা বলেন নিহত তার স্ত্রী লাকী বেগম।

লাকী বেগমের অভিযোগ, তার স্বামীকে এভাবে নৃশংসভাবে হত্যা করার পরও থানায় মামলা দিতে গেলে পুলিশ বারবার থানায় ডেকে নিয়ে এজাহারের পরিবর্তন করেছে। এমনকি সোহাগের মরদেহের ময়নাতদন্ত হয়ে যাওয়ার পরে অদৃশ্য কারণে অনেক সময় পরে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাকী বেগম বলেন, একটুও কাপড় ছিল না তার (সোহাগের) শরীরে, ওরা কি মানুষ! এমনভাবে মানুষকে মানুষ মারতে পারে। যারা আমার স্বামীকে এত কষ্ট দিয়ে হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ভবিষ্যতে যেন এমন করে কাউকে হত্যা করার আগে অন্তত দশবার ভাবে। একটা মানুষকে মেরে ফেললে একটা পরিবার শেষ হয়ে যায়। সন্তানরা বাবা ছাড়া হয়ে যায়, স্ত্রী স্বামী ছাড়া হয়ে যায়।

নিহত সোহাগের স্ত্রী ও স্বজনদের অভিযোগ, মাহিনসহ এজাহারভুক্ত আসামিরা মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। সোহাগ আসামিদের দাবি করা চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে মুঠোফোনে দোকানে ডেকে নিয়ে এসে মারধর করে ও চেয়ার দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে প্রকাশ্যে রাস্তার ওপরে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

এদিকে সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে বরগুনা সদর রোডে শনিবার দুপুর ১২টার দিকে বরগুনা প্রেস ক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বরগুনা জেলা শাখার সদস্যরা, ইসলামী আন্দোলন জেলা শাখার নেতারাসহ সাধারণ মানুষ মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তারা সোহাগ হত্যাকাণ্ডে জড়িত সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা দৈনিক খবরে কণ্ঠ কে বলেন, ঘটনার রহস্য পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। তাতে অপরাধী যেই হোক, যে দলেরই হোক আমরা এলাকাবাসী তাদের ফাঁসির দাবি করছি। এমন বিচার হোক যা দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews