মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে মাদকের বিশাল সিন্ডিকেট: অভিযানে ধরা পড়ছে কেবল ‘চুনোপুঁটি নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা। মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’অনুষ্ঠিত গোয়াইনঘাটে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ চুরির অভিযোগ,ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা! শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।
Title :

গোয়াইনঘাটে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

শামীম আহমদ,সিলেট জেলা প্রতিনিধি।

সিলেটের গোয়াইনঘাটে নবগঠিত কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গোয়াইনঘাট থানা মিলনায়তনে থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার। সঞ্চালনা করেন সদর ইউনিয়ন বিট অফিসার এসআই রুবেল দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আব্দুল্লাহ আল নোমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মনজুর আহমদ ও গোয়াইনঘাট থানার পুলিশ পরিদর্শক মোঃ কবির হোসেন।

এছাড়া বক্তব্য দেন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সাংবাদিক এম এ মতিন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, মাস্টার আবুল হোসেন ও এডভোকেট শাহাজাহান সিদ্দিকী প্রমুখ।

সভায় ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুলিশ ও জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews