মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

আ. লীগ সন্ত্রাসের মাধ্যমে আসন দখল করতে চায় : বিএনপি প্রার্থী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৪৯৪ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনকে (ইসি) আবারও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন ঢাকা-৫ উপনির্বাচনে বিএনপি প্রাথী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, সন্ত্রাসীদের দিয়ে আমার পোলিং এজেন্ট ও দলীয় নেতাকমীদের হুমকি দেয়া হচ্ছে। তারা যেন বাড়ি ঘরে থাকতে না পারে সেজন্য ভয়ভীতি দেখাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। এতে বোঝা যায় আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন চায় না। তারা সন্ত্রাসের মাধ্যমে আসন দখল করতে চায়।

ভোটার, পোলিং এজেন্ট, প্রধান নির্বাচনী এজেন্টসহ তার নিজের নিরাপত্তা নিশ্চিতের জন্য কমিশনের কাছে দাবি জানিয়ে সালাহউদ্দিন বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে একাধিকবার অভিযোগ দেয়া হয়েছে। কিন্ত এখনও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রচারের সময়সীমা শেষ হয়। তাই পূর্বনির্ধারিত গণসংযোগ কর্মসূচি বাতিল করে সংবাদ সম্মেলন করেন বিএনপির প্রার্থী।

রাজধানীর যাত্রাবাড়ীর নিজের নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদের ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন উপস্থিত ছিলেন।

ভোটারদের উদ্দেশ্যে বিএনপি প্রার্থী বলেন, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন। যাকে খুশি ভোট দিন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে আছি ও থাকব। কারণ আমি এ এলাকার সন্তান। বাইরে থেকে এসে নির্বাচন করছি না। আওয়ামী লীগ প্রাথী এ এলাকার বাসিন্দা নন, সূত্রাপুরের বাসিন্দা। উনি বহিরাগত হিসেবে এখানে নির্বাচন করছেন।

অতীতে তিনবার এলাকার সংসদ সদস্য থাকার কথা উল্লে­খ করে সালাহউদ্দিন বলেন, এ এলাকার যাবতীয় উন্নয়ন আমি করেছি। পথঘাটহীন অনুন্নত ও গ্রামীণ এই জনপদকে আধুনিক শহরে রূপান্তর আমার হাত দিয়েই হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার দলে কোনো কোন্দল নেই। দলের সব নেতাকর্মীরা ধানের শীষের পতাকাতালে ঐক্যবদ্ধ। অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ চারটি ভাগে বিভক্ত।

সংবাদ সম্মেলনে তার নির্বাচনী প্রচারে গণমাধ্যমের সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী রোববার ভোটের দিন পর্যন্ত তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews