মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

বুড়িমারীতে অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দায়!

  • প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন বিশেষ প্রতিনিধি।।

লালমনিরহাট জেলাধীন বুড়িমারী স্থলবন্দর এলাকার এক অসহায় পরিবারের উপর হামলা, বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে ৮নং বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি তাহাজুল ইসলাম মিঠু ও তার দোসরদের বিরুদ্ধে।

নির্মম নির্যাতন হামলা বাড়িঘরে অগ্নিসংযোগসহ লুটপাটের নজিরবিহীন ঘটনা ঘটেছে। স্হানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুমিকাও প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানাযায়- ১৭ জুলাই ২০২৪ ইং তারিখে আনুমানিক  বেলা দুপুর ২ টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইউপি চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু ও তার লালিতপালিত সন্ত্রাসী বাহিনীর দুই আড়াইশ দুর্বৃত্ত বুড়িমারী বাঁশকল মেডিকেল সড়কের পাশে বীরমুক্তিযোদ্ধার কন্যা মোছা ফেরেজা বেগম(৫০) এর বাড়িতে হামলা করে লুটপাট করে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন।লুটপাট হয় বীরমুক্তিযোদ্ধার লোনের টাকা, স্বর্নের জিনিসপত্র সহ আরও মুল্যবান আসবাবপত্র।আগুনে একেবারেই পুড়ে ছাই হয়ে যায় ৫/৬ টি ঘর। হামলায় আহত হোন বীরমুক্তিযোদ্ধার কন্যা মোছা ফেরেজা বেগম,তার স্বামী মোঃ সামছুল ইসলাম ও সন্তান সহ আরও ৩ জন।

এবিষয়ে ইউপি চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি নিজেকে নির্দোষ দাবী করেন এবং স্বীকার করেন লোকজন উত্তেজিত হয়ে তাদের বাড়িতে অগ্নিসংযোগ করেন,অগ্নিসংযোগের বিষয়ে ইউএনও পাটগ্রাম ও অফিসার ইনচার্জ পাটগ্রাম থানা জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযোগের ভিত্তিতে। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews