1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়য় ০১মে  দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত।  কোটালীপাড়ায় তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে স্বপ্নীল হাসি। ঘোড়াঘাটে র‍্যালি ও বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত। নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। লালমাইয়ে মাসিক আইন – শৃঙ্খলা সভা অনুষ্ঠিত বজ্রপাতে বাবার মৃত্যু ছিটকে গিয়ে প্রাণে বাঁচলো শিশু। গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন জনবল সংকট কাটিয়ে গ্রাহক সেবায় এগিয়ে গোপালগঞ্জ প্রধান ডাকঘর। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন: সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ইমন। জন্ম মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের শীর্ষে রাজবাড়ীর তিন ইউএনও।

রংপুরে রাতেই বসলেন আদালত, ৮ শিক্ষার্থীর জামিন! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

রংপুরে রাতেই বসলেন আদালত, ৮ শিক্ষার্থীর জামিন!

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

রংপুরে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হওয়া এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ শিক্ষার্থীকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত।

শুক্রবার (২ আগস্ট) রাত ১১টায় আদালতের আদেশে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা।

এর আগে রাত সাড়ে ৮টায় রংপুরের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এফ এম আহসানুল হক রানা তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনে মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন—  এইচএসসি পরীক্ষার্থী নগরীর পুরাতন ট্রাক স্ট্যান্ডের ফারুক মিয়ার ছেলে আমির হামজা আমির, কামাল কাছনা এলাকার আবু তাহেরের ছেলে তৌফিক ওমর ধ্রুব, বাবুখা এলাকার মঞ্জিল হোসেনের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আশরতপুরের আব্দুল মালেকের ছেলে পাভেল মিয়া, হারাগাছ থানার নিউ জুম্মাপাড়ার বিটুল মিয়ার ছেলে আল মারজান, বেনুঘাট ময়নাকুঠির হামিদুল ইসলামের ছেলে নিয়াজ আহাম্মেদ রফি, কাউনিয়া থানার বাওয়াটারীর রবিউল ইসলামের ছেলে সৌরভ মিয়া। তাদের সবার বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে।

এইচএসসি পরীক্ষা এবং বয়স বিবেচনা করে তাদের জামিন দেওয়া হয়েছে।

 

আমির হামজার বাবা ফারুক বলেন, ‘আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে তবে আমি ছেলের হয়ে ক্ষমা চাচ্ছি।

সে এবার এইচএসসি পরীক্ষার্থী। তাকে যেন একেবারে মুক্তি দেওয়া হয়, সেই অনুরোধ জানাচ্ছি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট