শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ ভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা। জেলা প্রাণিসম্পদ দপ্তরে সরকারি সম্পদ লুটপাটের অভিযোগ। চুনারুঘাটের দেওরগাছ স-মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার। মাধবপুরে স্কুলের পাঠদান ও ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক।
Title :

শনিবারের ‘শোক মিছিল’ বাতিল করেছে আওয়ামী লীগ!

  • প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৩৫২ বার পড়া হয়েছে

শনিবারের ‘শোক মিছিল’ বাতিল করেছে আওয়ামী লীগ

মীর দুলাল বিশেষ প্রতিবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শনিবার (৩ আগস্ট) বিকালে রাজধানীতে ‘শোক মিছিল’ কর্মসূচি ঘোষণা করেছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে পূর্বনির্ধারিত এ শোক মিছিল বাতিল করেছে দলটি।

শুক্রবার (২ আগস্ট) আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে শনিবার আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল হবে না।

এর আগে বুধবার (৩১ জুলাই) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শোকের মাস আগস্ট উপলক্ষে শনিবার বিকাল ৩টায় রাজধানী ঢাকায় ‘শোক মিছিল’ করবে আওয়ামী লীগ। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে মিছিলটি।
বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বাদ আসর সারা দেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত হবে।

সেটি একদিন পিছিয়ে শনিবার ‘শোক মিছিল’ করার কথা জানিয়েছিল দলটি।

এদিকে, একটি সূত্র জানিয়েছে, শোক মিছিল কর্মসূচি বিষয়ে ঢাকা জেলা ও মহানগরের সংসদ সদস্যদের নিয়ে শুক্রবার বিকালে বৈঠক করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সেখানে বলা হয়, কোটা আন্দোলনকারীদের শুক্রবার মিছিল আছে। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে।

তাই তারা শুক্রবারের স্থলে শনিবার কর্মসূচি করার পরামর্শ দেয়।

পরে বিষয়টি আওয়ামী লীগের হাইকমান্ডকে জানানো হলে শুক্রবারে স্থলে শনিবার শোক মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে শনিবারও ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews