মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

সিলেটে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে শতাধিক আহত!

  • প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে

সিলেটে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে শতাধিক আহত

সিলেটে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে।

এতে শিশু, সাংবাদিক, শিক্ষার্থী ও পুলিশসহ অন্তত শতাধিক আহত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় নগরীর আখালিয়া এলাকায় সংঘর্ষ শুরু হয় এবং সন্ধ্যা ৭টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সংঘর্ষ চলতে থাকে।

সংঘর্ষের সময় অন্তত আটজনকে আটক করেছে পুলিশ৷

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত গণমিছিল কর্মসূচিতে অংশ নিতে বেলা ৩টা থেকে সুরমা আবাসিক এলাকায় শিক্ষার্থীরা জড়ো হন।

একই সময়ে কুমারগাঁও বাসস্ট্যান্ডেও শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। উভয় দিকের শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একত্রিত হয়ে মিছিল করলে পুলিশ তাদের বাধা দেয়।

তখন শিক্ষার্থীরা সুরমা এলাকায় গিয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন।

বিকাল ৪টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের কয়েকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়লে সংঘর্ষ শুরু হয় এবং তা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে আন্দোলনকারীরা সড়কে আগুন ধরিয়ে দেন৷ পরে সুরমা আবাসিক এলাকা, মদীনা মার্কেট, আখালিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও কুমারগাঁও এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়।

সংঘর্ষে এক শিশু গুলিবিদ্ধ হলে তাকে মাউন্ট এডোরা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন।

মাউন্ট এডোরা হাসপাতালের জনসংযোগ বিভাগের কর্মকর্তা হাবিবুর রহমান বলেন,১২ বছরের একটি শিশুর গলায় ছররা গুলি লেগেছে।

অস্ত্রোপচার করে গুলি বের করা হবে।

তবে আপাতত সে আশঙ্কামুক্ত রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, শিশুসহ আন্দোলনে আমাদের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন৷

পুলিশ আমাদের পেছন থেকে হামলা করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আগামীকাল সিলেটে দলমত নির্বিশেষে মহাসমাবেশ হবে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, কিছু দুষ্কৃতকারী বিশ্ববিদ্যালয়ে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়।

এ সময় তারা ইটপাটকেল ছুড়লে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আমাদের ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন৷

এছাড়া আটজনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews