শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ ভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা। জেলা প্রাণিসম্পদ দপ্তরে সরকারি সম্পদ লুটপাটের অভিযোগ। চুনারুঘাটের দেওরগাছ স-মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার। মাধবপুরে স্কুলের পাঠদান ও ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক।
Title :

শ্রীপুরে আন্দোলনকারীদের আগুনে পুড়লো পুলিশের ৩ টি গাড়ি।

  • প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

রুহুল আমিন সুজন-গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুরে বৈষম্য কোটা আন্দোলনকারীদের দেওয়া আগুনে পুড়লো শ্রীপুর থানা পুলিশের ৩টি গাড়ি।
৩ আগস্ট শনিবার বৈষম্য কোটা আন্দোলনকারী ছাত্রদের পূর্ব ঘোষিত সারা দেশের বিক্ষোভ আন্দোলনের মত গাজীপুর জেলা শ্রীপুরের মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎমোর সংলগ্ন আশপাশ এবং জেলার বিভিন্ন অঞ্চল হতে আগত সকল স্তরের ছাত্র,অভিভাবক ও ছাত্রদের প্রতি সংহতি প্রকাশকারী কিছু সাধারণ জনগণ বর্ষার বৃষ্টি কে উপেক্ষা করে সকাল ১১দিকে হাজার হাজার ছাত্র তাদের চাওয়া এবং দাবী নিয়ে মিছিল শুরু করে।
ব্যস্ততম মাওনা চৌরাস্তার সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ আতঙ্কিত হয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ছাত্রদের দাবির মিছিল গুলো প্রত্যক্ষ করে।
এ সময় বিক্ষোভ আন্দোলন প্রতিহত করতে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে জড়ো হতে শুরু করে।
উভয় পক্ষের মধ্যে নৈরাজ্য ও হতাহত ঠেকাতে শ্রীপুর মডেল থানা পুলিশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকদের চলে যেতে বলে।
এ সময় আন্দোলনকারী এবং আন্দোলনকারীদের সাথে যোগ দেওয়ার বহিরাগতরা তাদের উপর আওয়ামী লীগ ও পুলিশী হামলা হতে পারে এমন গুজবে পুলিশের উপর চড়া হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলেও সাধারণ ছাত্রদের আহত বা হতাহত কথা চিন্তা করে শ্রীপুর থানা পুলিশ নিজেদেরকে সেভ করে রাখে।
এ সময় আন্দোলনরত ছাত্রদের সাথে শ্রীপুর থানা ওসি আকবর আলী কথা বলে পরিস্থিতির শান্ত রাখার চেষ্টা করেন।
আন্দোলনরত আরেক ছাত্র পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করলে এক পুলিশ সদস্য আহত হলে।
পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বলে।দুঃসাহসী ছাত্র আন্দোলনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর কথা অমান্য করে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ কাদানে গ্যাস নিক্ষেপ করে।
এতে আন্দোলনকারী আরো ক্ষিপ্ত হয়ে উঠে মাওনা চৌরাস্তার চারপাশে অবস্থানরত সকল আন্দোলনকারী ঐক্যবদ্ধে পুলিশের উপর আক্রমণ চালায়।
এ সময় সংখ্যাগরিষ্ঠ পুলিশ ফাঁকা গুলি ছোড়ে এবং শুরু হয় ছাত্র সংঘ পুণ্য কর্মকাণ্ড।
পুলিশের ফাঁকা গুলিতে আন্দোলনকারী শিক্ষার্থী না থামলে নিরুপায় পুলিশ জীবন বাঁচাতে আন্দোলনকারীদের হাঁটুর নিচে রাবার বুলেট ও গুলি ছুরলে আহত হন দুই জন।
এ সময় আন্দোলনকারী তাদের সাহায্যকারী জনতা
পুলিশকে ধাওয়া দিলে পুলিশ শ্রীপুর রোডের উপর রাখা ৩ টি গাড়ি রেখে আত্ম রক্ষার্থে আশপাশ মার্কেটে অবস্থান নেন।
এ সময় আন্দোলনকারী প্রথমে পুলিশের গাড়ি ভাঙচুর এবং পরে গাড়িতে আগুন দিলে পুলিশের ৩টি গাড়ি পুরে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের এরকম অদ্ভুত পরিস্থিতি শ্রীপুরবাসি এই প্রথম দেখলো এই রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলন চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews