মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত। কক্সবাজার সদর হাসপাতালে এর সামনে ১৭ হাজার ইয়াবা সহ,স্বামী -স্ত্রী আটক। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবিগঞ্জে পুলিশের তৎপরতা জোরদার। শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক গ্রেফতার। রাজবাড়ীর পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু। গোপালগঞ্জে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত। মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জে রাজিউড়ায় ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ সিলিকা বালু রমরমা বানিজ্য,
Title :

সিলেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ!

  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি!

সিলেটে পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

পূর্ব নির্ধারিত জমায়েতের স্থান নগরের কোর্ট পয়েন্ট দখলে নিতে দফায় দফায় চেষ্টা চালিয়েছে আন্দোলনকারীরা।

কিন্তু পুলিশের গুলি ও টিয়ারশেলের সামনে তারা খুব বেশি সময় অবস্থান করতে পারেনি তারা।

এছাড়া নগরীর বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

আজ রবিবার বেলা দেড়টায় এ প্রতিবেদন লেখার সময় নগরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রবিবার সকাল ১০টা থেকে নগরের কোর্ট পয়েন্টে আন্দোলনকারীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন।

দুপুর ১২টার দিকে আন্দোলনকারীদের অবস্থান থেকে ইটপাটকেল ছোঁড়া হলে জবাবে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেণেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

এরপর আরও কয়েকবার আন্দোলনকারীরা কোর্ট পয়েন্টে অবস্থান নিলে পুলিশ একইভাবে তাদেরকে ছত্রভঙ্গ করে।

বেলা ১টা ১০ মিনিটের দিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে আসেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা কোর্ট পয়েন্টে অবস্থান করছিলেন।

এদিকে, কোর্ট পয়েন্ট থেকে ছত্রভঙ্গ হওয়ার পর আন্দোলনকারীরা নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।

তারা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন।

কয়েকটি স্থানে পুলিশ গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর জিন্দাবাজার পয়েন্টে আন্দোলনকারীরা জড়ো হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews