শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ ভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা। জেলা প্রাণিসম্পদ দপ্তরে সরকারি সম্পদ লুটপাটের অভিযোগ। চুনারুঘাটের দেওরগাছ স-মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার। মাধবপুরে স্কুলের পাঠদান ও ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক।
Title :

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল রাত ৮টায়!

  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় অনুষ্ঠিত হবে। আজ বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনা সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা হয়েছে। ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব।

আগামীকাল (৮ আগস্ট২৪) ইং রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, যারা এখনও অরাজকতা করছে, তাদের আইন অনুযায়ী বিচার হবে।

এছাড়া, তিন-চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

জেনারেল ওয়াকার বলেন, অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। গুজব সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা আনতে পারে।

এমন গুজবে কান না দিতে আমি জনগণকে অনুরোধ করব। বিশেষায়িত জোনগুলোকে বিশেষ নিরাপত্তা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, পুলিশের সংস্কারে কাজ চলছে।

একজন পুলিশপ্রধান নিয়োগ দেয়া হয়েছে।

আমি নিশ্চিত, পুলিশের মনোবল আবার ফিরবে। এছাড়া, সশস্ত্র বাহিনী জনগণের সঙ্গে আছে এবং থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews