মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত। কক্সবাজার সদর হাসপাতালে এর সামনে ১৭ হাজার ইয়াবা সহ,স্বামী -স্ত্রী আটক। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবিগঞ্জে পুলিশের তৎপরতা জোরদার। শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক গ্রেফতার। রাজবাড়ীর পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু। গোপালগঞ্জে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত। মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জে রাজিউড়ায় ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ সিলিকা বালু রমরমা বানিজ্য,
Title :

ঝিনাইদহে শহর পরিষ্কার করতে রাস্তায় শিক্ষক-শিক্ষার্থী।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
মোঃ মাহাবুবুর রহমান।

ঝিনাইদহে শহর পরিষ্কার করতে রাস্তায় শিক্ষক-শিক্ষার্থীরা
ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক ও শিক্ষার্থীরা। সকালে শহরের পায়রা চত্বর, শহীদ মিনার, প্রেরণা একাত্তর চত্বর, হামদহ, আরাপপুরের ঝিনুক চত্বরসহ কয়েকটি এলাকায় সড়ক পরিষ্কার করতে দেখা যায় তাদের।
এ কর্মসূচিতে অংশ নিয়েছেন আন্দোলনকারী বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এদের মধ্যে রয়েছে আলোর দিশারী সেচ্ছাসেবী সংগঠন, জেলা স্কাউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের কয়েকশ সদস্য।
শিক্ষার্থীরা জানায়, কোটা সংস্কার আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোঁটাসহ শহরের নানা আবর্জনা পরিষ্কার করছেন তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক সাইফুল আরেফিন ঢাকা পোস্টকে বলেন, সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে পৌরসভার ময়লা রাখার নির্দিষ্ট স্থানে রাখা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া আরেক শিক্ষক সাইফুল ইসলাম বলেন, বুধবার সকাল ৬টা থেকে সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা এবং সড়কের ডিভাইডারের ময়লা পরিষ্কার করে পৌরসভার ময়লা রাখার নির্দিষ্ট স্থানে রাখা হয়।
এ কর্মসূচি চলমান থাকবে বলে জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews