সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।
Title :

ড. ইউনূসকে অভিনন্দ জানালেন নরেন্দ্র মোদি!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেছেন, বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে, সেই প্রত্যাশা করছে ভারত।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানাচ্ছি।

বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে বলে আমরা (ভারত) প্রত্যাশা করছি।’

ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের অভিন্ন আশা–আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’

ছাত্র–জনতার আন্দোলনের মুখে গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান।

এখন দেশ পরিচালনায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ জন উপদেষ্টার একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে।

সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা আজ রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেওয়ার কিছুক্ষণ পর ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews